রাজশাহীর বিখ্যাত ও সুস্বাদু আম বাগান থেকে পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। বাজারে নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও এই ‘ম্যাংগো ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ মে থেকে সব ধরনের গুটি জাতের আম নামানোর মাধ্যমে শুরু হচ্ছে এবারের আমের মৌসুম।

রোববার (১০ মে) জেলা প্রশাসনের সভাকক্ষে কৃষিবিদ, ফল গবেষক, চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই সময়সূচি চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, মৌসুমের শুরুতেই ১৫ মে থেকে গাছ থেকে নামানো যাবে সব ধরনের গুটি আম।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর জেলায় ১৯ হাজার ১৮৮ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার জেলা থেকে ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।
এবার গাছে আমের ফলন তুলনামূলক কম হওয়ায় আমের দাম গতবারের চেয়ে কিছুটা বেশি হতে পারে।
আমরুপালী আম
গৌড়মতি আম 
